Dhaka ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান ডুমুরিয়ায় তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি নওগাঁয় জমি দখল ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন পাঁচবিবিতে স্ত্রীর উপর অভিমান করে যু্বকের আত্মহত্যা গোদাগাড়ীতে ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার করেছে র‍্যাব-৫ বীরগঞ্জে কুখ্যাত ডাকাত আটক, একাধিক মামলার আসামি আদালতে প্রেরণ নিউইয়র্ক ফোবানা মিট দ্য প্রেস আজ বুধবার ১লা এপ্রিল সন্ধ্যা ৮ টায় আক্কেলপুরে ডিউটি রেখে খেতে গেছেন চিকিৎসক, রোগীর মৃত্যু সাংবাদিক এর ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থানায় জিডি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী মহোদয়
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডুমুরিয়ায় তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি

খুলনার ডুমুরিয়া উপজেলায় তীব্র জ্বালানি সংকট দীর্ঘ দিন ধরে । উপজেলার ৪টি তেল পাম্পে পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে কিংবা অল্প তেল নিয়ে ফিরতে হচ্ছে।

খুলনার ডুমুরিয়া উপজেলায় দীর্ঘ দিন ধরে চলমান জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার চারটি পেট্রোল পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহন সংশ্লিষ্ট শ্রমিকসহ সাধারণ জনগণ।
সরেজমিনে দেখা যায়, পাম্পগুলোতে তেল আসার আগেই শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে ২-৩ ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০০ থেকে ২০০ টাকার তেল মিলছে। আবার ১০০-১৫০টি গাড়িতে তেল দেওয়ার পরই পাম্প কর্তৃপক্ষ ‘স্টক শেষ’ বলে ঘোষণা দিচ্ছে, ফলে লাইনে থাকা অধিকাংশ মানুষই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

সাধারণ মানুষ জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় তাদের দৈনন্দিন কাজ ও উপার্জনে বড় ধরনের ব্যাঘাত ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, এই সংকটের পেছনে কোনো অসাধু চক্র বা কৃত্রিম সংকট তৈরির সিন্ডিকেট কাজ করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

পাম্প মালিকরা জানিয়েছেন, কোম্পানি থেকে চাহিদার তুলনায় অত্যন্ত সামান্য পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। ফলে তারা সীমিত পরিমাণে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

৩০ মার্চ ২০২৬ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের অনিয়ম রোধে সারাদেশে ব্যাপক অভিযান চলমান রয়েছে। এর মধ্যে মোট ৫৩টি মামলা এবং প্রায় ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ২ লক্ষ ৮ হাজার লিটার তেল জব্দ করা হয়েছে।

কৃত্রিম সংকট তৈরি (মজুত থাকা সত্ত্বেও তেল নেই বলা), ওজনে কারচুপি এবং নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তেল বিক্রির মতো অভিযোগ প্রমাণিত হয়েছে।

সরকার এপ্রিল মাসে বিপুল পরিমাণ জ্বালানি আমদানির পরিকল্পনা করেছে। ডুমুরিয়াসহ সারাদেশের মানুষের প্রত্যাশা, প্রশাসনের কঠোর তদারকির মাধ্যমে দ্রুত এই কৃত্রিম সংকট নিরসন হবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে। স্থানীয়রা দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

টিকা থেকে ট্র্যাজেডি: সাফল্যের গল্প যখন ইউনূস জমানার ব্যর্থতার দায়ে ম্লান

ডুমুরিয়ায় তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি

Update Time : ১১:০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬