Dhaka ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক বিলীন হওয়ার পথে মাইজপাড়ার তিনটি ঐতিহাসিক মঠ: জরাজীর্ণ কাঠামোয় এলাকার মানুষের উদ্বেগ বুড়িচংয়ে শতাধিক মসজিদে আতর-টুপি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বুড়িচংয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ২৩ Time View

শহিদ শেখ পাখি, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

​মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তন্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও জনবান্ধব নেতা কাজী আরিফুল হক মনু কাজীর নাম ঘোষণা ও সমর্থন জানিয়েছে
তন্তর ইউনিয়নবাসী ও স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

​মরহুম কাজী আজিজুল হক লেবু কাজী সাহেবের সুযোগ্য ছোট ছেলে কাজী আরিফুল হক মনু কাজী দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করতে গিয়ে তিনি ও তার অনুসারীরা বারবার মামলা-হামলার শিকার হয়েছেন। প্রতিকূল সময়েও তিনি সাহসিকতার সাথে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং জেল-জুলুমের শিকার কর্মীদের আর্থিক ও মানসিক সাহস যুগিয়েছেন।

​তন্তর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এক স্লোগানে জানান, “গত ১২ তারিখের নির্বাচনে আমরা একজন সৎ ও কর্মী বান্ধব সংসদ সদস্য পেয়েছি। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এবং তন্তর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে রূপান্তর করতে আগামী নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীর কোনো বিকল্প নেই।”
​উল্লেখ্য, কাজী আরিফুল হক মনু কাজীর পরিবার দীর্ঘকাল ধরে মুন্সীগঞ্জের রাজনীতি ও জনসেবায় সম্পৃক্ত। তার পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের মধ্যে রয়েছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শ্রীনগর থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালনের গৌরবময় ইতিহাস।

এছাড়া তার বাবা কাজী আজিজুল হক লেবু কাজী সাহেব
তন্তর ইউনিয়ন পরিষদে ৩ বার চেয়ারম্যান এবং শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে জনগণের সেবা করে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন।
​এলাকাবাসীর প্রত্যাশা, একজন কর্মী বান্ধব ও ত্যাগী নেতা হিসেবে কাজী আরিফুল হক মনু কাজী চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

Update Time : ১০:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬