Dhaka ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য নরসিংদীতে মু’ক্তিপ’ণ আদায় চ’ক্রের ৩ সদস্য গ্রেপ্তার” নির্বাচনের মাধ্যমে মানুষ যে পরিবর্তন চেয়েছিল, তা পাওয়া যায়নি: মিয়া গোলাম পরওয়ার সেপ্টেম্বরেই মালয়েশিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দুয়ার, নেওয়া হবে ২ লাখ শ্রমিক এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে তথ্য সংশোধনের সুযোগ, নতুন আবেদনের সময় ১২-১৩ সেপ্টেম্বর ফ্যামিলি কার্ডের পাইলটে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: আমির খসরু জামায়াতের কর্মসূচিতে আওয়ামী লীগের অংশগ্রহণের আশঙ্কা, দাবি রাশেদ খাঁনের নেপালে বন্যায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭৩৪; নিখোঁজ প্রায় আড়াই হাজার ৬১ দিনের গুমের স্মৃতি, বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেললেন স্বরাষ্ট্রমন্ত্রী গুমের বিচার নিশ্চিত করতে বিশ্বসম্প্রদায়ের পাশে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে শতাধিক মসজিদে আতর-টুপি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৬৩ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং পৌরসভার সাতটি গ্রামের প্রায় শতাধিক মসজিদে আতর, টুপি, মেসওয়াক ও ইফতার-সেহরির সময়সূচির ক্যালেন্ডার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বুড়িচং।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এবং বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ সাব্বির আহমেদ পবিত্র রমজান মাসজুড়ে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, স্বপ্নের বুড়িচং একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, ২০২৪ সালের বন্যার সময় সংগঠনের একঝাঁক তরুণ মানুষের সেবায় কাজ করেছে। এছাড়াও ২০১৮ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম এবং ২০২১ সালের ভয়াবহ করোনা পরিস্থিতিতেও সংগঠনের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার এ অবস্থানের অংশ হিসেবে স্বপ্নের বুড়িচং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।

সাব্বির আহমেদ বলেন, মসজিদের ইমামগণ সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রতিটি নামাজের আগে মাদকের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করা হলে সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ লক্ষ্যে তিনি পৌরসভার বিভিন্ন মসজিদে গিয়ে ইমামদের মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “মাদক নির্মূল করা গেলে তরুণ সমাজ আবারও হাসবে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারবে।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে নূরে মুজাসসাম সুন্নিয়া হাফেজিয়া মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

কর্মজীবনে চাকরি নয়, আত্মউন্নয়নই হোক লক্ষ্য

বুড়িচংয়ে শতাধিক মসজিদে আতর-টুপি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

সময়: ০৮:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং পৌরসভার সাতটি গ্রামের প্রায় শতাধিক মসজিদে আতর, টুপি, মেসওয়াক ও ইফতার-সেহরির সময়সূচির ক্যালেন্ডার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের বুড়িচং।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক এবং বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ সাব্বির আহমেদ পবিত্র রমজান মাসজুড়ে বিভিন্ন মসজিদে ঘুরে ঘুরে এসব সামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, স্বপ্নের বুড়িচং একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, ২০২৪ সালের বন্যার সময় সংগঠনের একঝাঁক তরুণ মানুষের সেবায় কাজ করেছে। এছাড়াও ২০১৮ সাল থেকে মাদকবিরোধী কার্যক্রম এবং ২০২১ সালের ভয়াবহ করোনা পরিস্থিতিতেও সংগঠনের সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তার এ অবস্থানের অংশ হিসেবে স্বপ্নের বুড়িচং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।

সাব্বির আহমেদ বলেন, মসজিদের ইমামগণ সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রতিটি নামাজের আগে মাদকের কুফল সম্পর্কে মুসল্লিদের সচেতন করা হলে সমাজ থেকে মাদক নির্মূলে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ লক্ষ্যে তিনি পৌরসভার বিভিন্ন মসজিদে গিয়ে ইমামদের মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “মাদক নির্মূল করা গেলে তরুণ সমাজ আবারও হাসবে এবং দেশের উন্নয়ন ও কল্যাণে নিজেদেরকে নিবেদিত করতে পারবে।

আরও পড়ুনঃ  মধ্যনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রূপনগর গ্রামবাসীর র‍্যালি ও দোয়া মাহফিল