Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন নবীগঞ্জে প্রতিবন্ধী শিক্ষার্থীর পাশে ‘প্রিয়জন গ্রুপ’: যাতায়াতের জন্য অটোরিকশা ও আর্থিক সহায়তা প্রদান ফুলগাজীর বনিক পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধ: ঘটনাস্থল পরিদর্শনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, আলোচনা করেন ইউএনও ফারজানা ইয়াসমিন ডিমলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন সোহেল তাজ একজন ‘উন্মাদ ও হিরোইনখোর’: সাবেক রাষ্ট্রদূত হারুন অর রশিদ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, নেইমার নিয়ে শেষ স্ট্যাটাস ভাইরাল কুমারখালীতে ব্রাজিল সমর্থকের ঝুলন্ত মরদেহ উদ্ধার তানোরের ময়েনপুর আলীতলা দাখিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণের জোর দাবি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ২০ Time View

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী এবং উপ-আইসিটি কর্মকর্তা নবীউল করিম সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।

আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের শামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেনসহ উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পল্লী সমবায় ও বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
Tag :
জনপ্রিয় নিউজ

উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

তেঁতুলিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১১:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), তেঁতুলিয়ার যৌথ উদ্যোগে আলোচনা সভা, গাছের চারা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম সরকার এবং সহ-সভাপতি মাহবুব রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপ-পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী এবং উপ-আইসিটি কর্মকর্তা নবীউল করিম সরকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি তাজউদ্দীন আহমেদ।

আলোচনা সভা শেষে বিআরডিবির বিভিন্ন সমবায় দলের উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি পাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের শামসুন্নাহার, ডাঙ্গাপাড়া মহিলা পল্লী উন্নয়ন দলের ঝুনু রানী এবং মোমিনপাড়া পুরুষ পল্লী উন্নয়ন দলের আমজাদ হোসেনসহ উপকারভোগীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে পল্লী সমবায় ও বিআরডিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুনঃ  টানা বৃষ্ঠিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং