Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেঁতুলিয়ায় দৃষ্টিনন্দন টি ভ্যালি গ্রীণ রিসোর্ট উদ্বোধন

 পঞ্চগড়  প্রতিনিধি:  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটক আকর্ষণে সমতল চা বাগানে গড়ে উঠা টি ভ্যালি গ্রীণ রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রিসোর্টটির উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
 
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, তেঁতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতো সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মাঝে দৃষ্টিনন্দন টি ভ্যালি গ্রীণ রিসোর্ট নির্মাণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।  আমি চাই এরকম আরও কিছু উদ্যোক্তা তৈরি হোক। যাতে করে পর্যটকদের আশা-আকাংখা ও চাওয়া পূরণ করতে পারেন।
রিসোটটির একজন মালিক শহীদুল ইসলাম বলেন,  আজকের আনুষ্ঠানিকভাবে আমাদের রিসোর্টটির উদ্বোধন করা হলো। আশা করছি এটি সবার ভালো লাগবে। তিনি জানান, আমাদের টি ভ্যালির বিশেষত্ব হচ্ছে সবুজের বুকে আমরা এ রিসোর্টটি নির্মাণ করেছি। ভবিষ্যতে আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রয়োজনে পর্যটন শিল্প বিকাশে পরামর্শ দিবেন।
জানা যায়, পর্যটন শিল্প বিকাশে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কের পাশে সমতল চায়ের বাগানে রিসোর্ট তৈরির পরিকল্পনা নেয় চার তরুন। তারা হলেন কালান্দিগঞ্জের সোহরার্দী, শহীদুল, রাসেল মাহমুদ রনি ও ফজর আলী। দুই একরের বেশি জমিতে সবুজে ঘেরা চা বাগানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্ট। রিসোর্টটি ইতোমধ্যে স্থানীয়দের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে নজর কেড়েছে পর্যটকদের।
 
উদ্বোধনের আগেই রিসোর্টটিতে পর্যটকদের বুকিংয়ের হিড়িক পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাইকার গ্রæপ রিসোর্টটি বুকিং দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে রিসোর্টটি বিনোদন, বনভোজনসহ ও রাত্রি যাপনে পর্যটকদের বিমোহিত করবে বলে মনে করছেন তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন ও পর্যটক পর্যটক সেবা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্টটির পরিচালকবৃন্দউপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মাদরাসার ব্যক্তিবর্গসহ।

 

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

তেঁতুলিয়ায় দৃষ্টিনন্দন টি ভ্যালি গ্রীণ রিসোর্ট উদ্বোধন

সময়: ০৬:০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
 পঞ্চগড়  প্রতিনিধি:  পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটক আকর্ষণে সমতল চা বাগানে গড়ে উঠা টি ভ্যালি গ্রীণ রিসোর্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে রিসোর্টটির উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।
 
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, তেঁতুলিয়ার পর্যটন শিল্প বিকাশে খুবই প্রশংসনীয় উদ্যোগ। এতো সুন্দর মনোরম পরিবেশে চা বাগানের মাঝে দৃষ্টিনন্দন টি ভ্যালি গ্রীণ রিসোর্ট নির্মাণ করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।  আমি চাই এরকম আরও কিছু উদ্যোক্তা তৈরি হোক। যাতে করে পর্যটকদের আশা-আকাংখা ও চাওয়া পূরণ করতে পারেন।
রিসোটটির একজন মালিক শহীদুল ইসলাম বলেন,  আজকের আনুষ্ঠানিকভাবে আমাদের রিসোর্টটির উদ্বোধন করা হলো। আশা করছি এটি সবার ভালো লাগবে। তিনি জানান, আমাদের টি ভ্যালির বিশেষত্ব হচ্ছে সবুজের বুকে আমরা এ রিসোর্টটি নির্মাণ করেছি। ভবিষ্যতে আমাদের বৃহৎ পরিকল্পনা রয়েছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। প্রয়োজনে পর্যটন শিল্প বিকাশে পরামর্শ দিবেন।
জানা যায়, পর্যটন শিল্প বিকাশে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জে তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কের পাশে সমতল চায়ের বাগানে রিসোর্ট তৈরির পরিকল্পনা নেয় চার তরুন। তারা হলেন কালান্দিগঞ্জের সোহরার্দী, শহীদুল, রাসেল মাহমুদ রনি ও ফজর আলী। দুই একরের বেশি জমিতে সবুজে ঘেরা চা বাগানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্ট। রিসোর্টটি ইতোমধ্যে স্থানীয়দের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হলে নজর কেড়েছে পর্যটকদের।
 
উদ্বোধনের আগেই রিসোর্টটিতে পর্যটকদের বুকিংয়ের হিড়িক পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাইকার গ্রæপ রিসোর্টটি বুকিং দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে রিসোর্টটি বিনোদন, বনভোজনসহ ও রাত্রি যাপনে পর্যটকদের বিমোহিত করবে বলে মনে করছেন তেঁতুলিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন ও পর্যটক পর্যটক সেবা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্টটির পরিচালকবৃন্দউপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মাদরাসার ব্যক্তিবর্গসহ।

 

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর জন্মদিনে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৬ হাজার মানুষ