Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও পুরস্কার বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • ১২২ Time View

রাজিব সরকার,
কচুয়া পতিনিধি:

চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে মেধাবী শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ও রিয়েল ভিশন গ্রুপের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বক্তৃতা, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
এসময় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী নুরুক ইসলাম মিন্টু, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর চৌধুরী, প্রতিষ্ঠানটির পরিচালক মুফতি মাসুম বিল্লাহ মাদানী, অভিভাবক জাহাঙ্গীর আলম প্রধানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মোতালেব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাকিব আল হাসান জুয়েল।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

তেগুরিয়া শিশু বিদ্যানিকেতনে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও পুরস্কার বিতরণ

সময়: ০৯:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬