Dhaka ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে ৬০ হাজার টাকার জাল নোটসহ সংঘবদ্ধ চক্রের দুই নারী সদস্য আটক ডিমলায় ত্রৈমাসিক রোকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত “নিষেধাজ্ঞা অমান্য করে” লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলন, হুমকির মুখে বৈদ্যুতিক কুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ ঝিনাইদহে রাতের আঁধারে মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ কালিয়াকৈরে দুই মণ ধানের দামে এক মণ ওজনের কামলা, পানি-কাদায় ধান কাটলে মজুরি ১৪০০ টাকা নবীগঞ্জের আউশকান্দি থেকে ৪৫ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী র‍্যাবের হাতে গ্রেফতার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক রেলকর্মকর্তা?
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩১ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে। এ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে যৌথভাবে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (৮ মে) বিকেলে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সব দর্শনীয় স্থানকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, এসব ঐতিহাসিক স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে প্রতিবছর বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কুষ্টিয়া জেলার রয়েছে আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে রয়েছে লোকসংগীতের অন্যতম কেন্দ্র লালনের আখড়াবাড়ি। লালনের দর্শন দ্বারা সমকালীন অনেক কবি-সাহিত্যিক প্রভাবিত হয়েছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন এবং অধ্যাপক ড. ওয়াকিল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে মঞ্চে নাটক, নৃত্য ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

আরও পড়ুনঃ  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ইং এর সরিষাবাড়িতে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

দর্শনীয় স্থানগুলোকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী

সময়: ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতি ও ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে। এ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এ বিষয়ে যৌথভাবে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (৮ মে) বিকেলে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন সব দর্শনীয় স্থানকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারিবাড়ি ইতোমধ্যে সংস্কার করা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায়, এসব ঐতিহাসিক স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে।

তিনি আরও বলেন, ধারাবাহিকভাবে প্রতিবছর বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী বলেন, কুষ্টিয়া জেলার রয়েছে আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য। এখানে রয়েছে লোকসংগীতের অন্যতম কেন্দ্র লালনের আখড়াবাড়ি। লালনের দর্শন দ্বারা সমকালীন অনেক কবি-সাহিত্যিক প্রভাবিত হয়েছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন এবং অধ্যাপক ড. ওয়াকিল আহমেদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে মঞ্চে নাটক, নৃত্য ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

আরও পড়ুনঃ  জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ