
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:
সুনামগঞ্জ শহরের তেঘরিয়া মড়লহাটি যুব সমাজের আয়োজনে প্রয়াত সুনামগঞ্জ পৌরসভার টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান এবং মরমী কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান মমিনুল মউজদীনের স্মরণে “মমিনুল মউজদীন স্মৃতি ফুটবল লীগ সিজন-৩” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকাল ৪টায় সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া বিবির মোকাম সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় লামিয়া এফসিকে ১-০ গোলে পরাজিত করে আলভী এফসি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো— সিয়াম এফসি, আইয়ূব এফসি, লামিয়া এফসি ও আলভী এফসি। খেলা পরিচালনা করেন রুকন মিয়া, রেজা ও রুহিত।
ফুটবল লীগের আয়োজন করেন মোহাম্মদ আম্মার হোসেন, তানজিব হাসান সজীব ও আরমানুল ইসলাম বাপ্পী।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মমিনুল মউজদীনের অনুজপ্রতীম দেওয়ান গনিউল সালাদীন। বিশিষ্ট মুরব্বি ছমর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা কালেক্টরেটের নাজির ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা রেজয়ানূল হক রাজা, বিশিষ্ট ক্রীড়াবিদ জুনেল আহমদ রাজরান, মোহাম্মদ আম্মার হোসেন, পলক মিয়া, আব্দুল বাছিত, জেনু মিয়া, রেজাউল হোসেন, রানা, সৌরভ, তাজুসহ আরও অনেকে।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
Reporter Name 



























