Dhaka ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন ইবি

  • Reporter Name
  • সময়: ১০:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৮ Time View

মানিক হোসেন, ইবি:

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (০৬ মে) বিকেলে নিজেদের মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাস্কেটবল দলকে ৪৬ পয়েন্টে হারিয়ে এ গৌরব অর্জন করে দলটি।

এর আগে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা- ২০১৭, ২০১৮, ২০১৯ এবং সর্বশেষ ২০২৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইবি।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন ইবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমানসহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অন্যতম গৌরব। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া করছি যে তিনি আমাকে ও আমার টিমকে বিশ্ববিদ্যালয়ের গৌরব ধরে রাখতে সাহায্য করেছে। বিজয়ের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছি। আমি আমাদের পূর্ববর্তী সব খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের দেখানো পথেই আমরা আমাদের বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। এজন্য দলের সব খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি।

চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকেই অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের বিজয় আমাদের আগামীর সাফল্যের দ্বার উন্মুক্ত করবে। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স ও বাস্কেটবলের হোস্ট হিসেবে ইবি সফলভাবে দায়িত্ব পালন করেছে। এটা আমাদের সবার জন্য আনন্দের। বিশ্ববিদ্যালয়ের সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমান সরকারও খেলাধুলার প্রতি সুদৃষ্টি দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিজয় অর্জন করেছে।

মানিক হোসেন,
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন :এমপি আনোয়ারুল ইসলাম
Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন ইবি

সময়: ১০:৩৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

মানিক হোসেন, ইবি:

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় চতুর্থ বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (০৬ মে) বিকেলে নিজেদের মাঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাস্কেটবল দলকে ৪৬ পয়েন্টে হারিয়ে এ গৌরব অর্জন করে দলটি।

এর আগে আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা- ২০১৭, ২০১৮, ২০১৯ এবং সর্বশেষ ২০২৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইবি।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন ইবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান শেখ, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শরীর চর্চা ও শিক্ষা বিভাগের পরিচালক ড. শেখ মোস্তাফিজুর রহমানসহ উভয় দলের খেলোয়াড়বৃন্দ।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তামিমুর রহমান বলেন, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অন্যতম গৌরব। আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া করছি যে তিনি আমাকে ও আমার টিমকে বিশ্ববিদ্যালয়ের গৌরব ধরে রাখতে সাহায্য করেছে। বিজয়ের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে পেরেছি। আমি আমাদের পূর্ববর্তী সব খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের দেখানো পথেই আমরা আমাদের বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। এজন্য দলের সব খেলোয়াড়দের ধন্যবাদ জানাচ্ছি।

চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকেই অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আজকের বিজয় আমাদের আগামীর সাফল্যের দ্বার উন্মুক্ত করবে। আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্‌স ও বাস্কেটবলের হোস্ট হিসেবে ইবি সফলভাবে দায়িত্ব পালন করেছে। এটা আমাদের সবার জন্য আনন্দের। বিশ্ববিদ্যালয়ের সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন। বর্তমান সরকারও খেলাধুলার প্রতি সুদৃষ্টি দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানাই, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিজয় অর্জন করেছে।

মানিক হোসেন,
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আরও পড়ুনঃ  জেলা চ্যা-ম্পি-য়-ন নবীনগর উপজেলা ক্রি-কে-ট দলের এমপির সঙ্গে সাক্ষাৎ