Dhaka ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায় সরকার গঠনে জটিলতা, ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি বিজয়ের দলের দুই দিনের সফরে ঢাকায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, হতে পারে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধে কবিগুরুর গানকে বললেন অনুপ্রেরণার শক্তি ফেনীর পুলিশ সুপার মাহবুব আলম খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ রাউজানে যুবককে গুলি করে হত্যা, শিশু আহত চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে জনাব মোঃ মাসুদ আলম বিপিএম-মহোদয়ের দায়িত্বভার গ্রহণ সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’ “ঘা না শুকাতেই জামিনে মুক্তি” নারীদের অপমানই তৃণমূলের পতন — তাই বদলা নিতেই হয়তো চন্দ্রনাথকে খুন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

  • Reporter Name
  • সময়: ১২:১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩৩ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৫৫ বছর পরও সাংবাদিকরা তাদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও জীবনমান থেকে বঞ্চিত। বিভিন্ন সরকার সাংবাদিকদের ‘জাতির বিবেক’ বলে আখ্যায়িত করলেও বাস্তবে তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা এখন অধিকার আদায়ে সোচ্চার। সরকারকে সাংবাদিকদের দাবি শুনতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তারা জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রকাশ, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তথ্য কমিশনের মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, গুজব ও অপতথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে অকার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের দাবি জানান তারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে রমনা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন ইবি
Tag :
জনপ্রিয় নিউজ

শাহরুখ-প্রিয়াঙ্কার গোপন বিয়ের গুঞ্জন ফের আলোচনায়

সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে’

সময়: ১২:১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে সাংবাদিকদের দাবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্রের সংবিধান অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। স্বাধীনতার ৫৫ বছর পরও সাংবাদিকরা তাদের প্রাপ্য সম্মান, নিরাপত্তা ও জীবনমান থেকে বঞ্চিত। বিভিন্ন সরকার সাংবাদিকদের ‘জাতির বিবেক’ বলে আখ্যায়িত করলেও বাস্তবে তাদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা এখন অধিকার আদায়ে সোচ্চার। সরকারকে সাংবাদিকদের দাবি শুনতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তারা জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে গণমাধ্যমকে পূর্ণাঙ্গ শিল্প হিসেবে ঘোষণা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, পেশাদার সাংবাদিকদের তালিকা প্রকাশ, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং তথ্য কমিশনের মাধ্যমে গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনগুলোকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, গুজব ও অপতথ্য প্রচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে অকার্যকর প্রেস কাউন্সিলকে যুগোপযোগী ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরের দাবি জানান তারা।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন এডিটরস ফোরামের সভাপতি ওমর ফারুক জালাল, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মহাসচিব কবি অশোক ধর, সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহাসচিব সুজন মাহমুদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে রমনা পার্ক এলাকায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন :এমপি আনোয়ারুল ইসলাম