Dhaka ০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দায়িত্বে অনিয়ম-অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • সময়: ০৮:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৬৭ Time View

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (১ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর নরম থাকার সুযোগ নেই।

জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে কাউকে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে গিয়ে আকস্মিক পরিদর্শন শুরু করেন তিনি। প্রায় তিন ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন নথিপত্র, হাজিরা খাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা, ওষুধের স্টোর এবং রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে। জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় দুটি বেসরকারি প্রতিষ্ঠান—মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন। প্রতিষ্ঠান দুটির বৈধ লাইসেন্স না থাকায় তিনি সেগুলো বন্ধ ঘোষণা করে সিলগালা করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ৫০০ তরুণ আইনজীবীকে দক্ষ করার লক্ষ্য, শুরু ইন্টার্নশিপের তৃতীয় ব্যাচ
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

দায়িত্বে অনিয়ম-অবহেলা সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সময়: ০৮:৫৯:২১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম ও অবহেলা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত বা চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (১ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে এ হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এতদিন সরকার সংযম দেখিয়েছে, তবে এখন আর নরম থাকার সুযোগ নেই।

জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে সকাল সাড়ে ৯টার দিকে কাউকে না জানিয়ে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে গিয়ে আকস্মিক পরিদর্শন শুরু করেন তিনি। প্রায় তিন ঘণ্টা ধরে হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের সময় মন্ত্রী হাসপাতালের বিভিন্ন নথিপত্র, হাজিরা খাতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থা, ওষুধের স্টোর এবং রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে দেখেন। পাশাপাশি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়বে। জুলাই অভ্যুত্থানের পর দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, সবাইকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং তার ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় দুটি বেসরকারি প্রতিষ্ঠান—মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক পরিদর্শন করেন। প্রতিষ্ঠান দুটির বৈধ লাইসেন্স না থাকায় তিনি সেগুলো বন্ধ ঘোষণা করে সিলগালা করার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ