রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে নতুনপাড়া পূজা উদযাপন কমিটির উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চার কৃতী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট নিখিল রায়, সহকারী শিক্ষক সাথী সরকার, উপ-সহকারী প্রকৌশলী সবুজ ঘোষ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদিত্য সরকার।
বিভিন্ন পেশায় নিজেদের দায়িত্ব ও অবদানের মাধ্যমে তাঁরা স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁদের কাজের স্বীকৃতি এবং অন্যদের অনুপ্রাণিত করার লক্ষ্যে নতুনপাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এ সম্মাননা প্রদান করা হয়।
স্থানীয় পর্যায়ে কৃতী ব্যক্তিদের সম্মাননা প্রদান সমাজে ইতিবাচক কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রনজিৎ সরকার রাজ
দিনাজপুর প্রতিনিধি
Reporter Name 






















