Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ ভেড়ামারায় এক আর্জেন্টিনা সমর্থক আত্মহত্যার অভিযোগ কালিয়াকৈরে বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ ভাঙ্গুড়ায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান গোবিন্দগঞ্জে অনলাইন ক্যাসিনোর এজেন্ট গ্রেফতার, ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুলিশের ওপর হামলার অভিযোগ ডিমলায় কচুরিপানা পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ অ‍্যাসাল লংআইল‍্যান্ড চ‍্যাপ্টারের অভিষেক ও বারবিকিউ পার্টি-২০২৬ অনুষ্ঠিত, সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক নাছের নির্বাচিত ‘স্মরণে ৭১-হৃদয়ে বাংলাদেশ’-এর আহ্বায়ক সাংবাদিক মানিক লাল ঘোষ ও সদস্য সচিব সাংবাদিক শফিক বাবু মনোনীত গোদাগাড়ীর শীর্ষ মাদক ব্যবসায়ী আজাদ গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুই শিশুকন্যাকে রেখে নিখোঁজ মা, পুলিশ হেফাজতে শিশু দুটি

  • Reporter Name
  • সময়: ১২:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৮ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর:

দিনাজপুরের হিলিতে দুই শিশুকন্যাকে রাস্তার পাশে রেখে এক নারীর চলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‘তোরা থাক, আমি টাকা নিয়ে আসছি’—এ কথা বলে তিনি ছোট সন্তানকে সঙ্গে নিয়ে চলে যান। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে না আসায় অসহায় দুই শিশু কান্নাকাটি করতে থাকে।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে হাকিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব-অনটনের সংসারে তাদের মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় তিনি শিশু দুটিকে বলেন, ‘তোরা থাক, আমি টাকা নিয়ে আসছি।’

ওসি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের সন্ধান করে শিশু দুটিকে নিরাপদে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ মায়ের সন্ধানেও পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক মানবিক উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশু দুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  ৮ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
Tag :
জনপ্রিয় নিউজ

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ

দুই শিশুকন্যাকে রেখে নিখোঁজ মা, পুলিশ হেফাজতে শিশু দুটি

সময়: ১২:২৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রিয়াজুল হক সাগর, রংপুর:

দিনাজপুরের হিলিতে দুই শিশুকন্যাকে রাস্তার পাশে রেখে এক নারীর চলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ‘তোরা থাক, আমি টাকা নিয়ে আসছি’—এ কথা বলে তিনি ছোট সন্তানকে সঙ্গে নিয়ে চলে যান। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর ফিরে না আসায় অসহায় দুই শিশু কান্নাকাটি করতে থাকে।

রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে হাকিমপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব-অনটনের সংসারে তাদের মা শাহনাজ ছোট সন্তানকে সঙ্গে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় তিনি শিশু দুটিকে বলেন, ‘তোরা থাক, আমি টাকা নিয়ে আসছি।’

ওসি আরও জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদী জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের সন্ধান করে শিশু দুটিকে নিরাপদে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ মায়ের সন্ধানেও পুলিশ কাজ করছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক মানবিক উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিশু দুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  পুলিশ সুপার কর্তৃক ময়ম গৌরপুর থানা এবং আব্দুল মান্নান হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন-