
পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।সোমবার (৬ এপ্রিল) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কৌশলে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দীন খানকে ব্যবসায়িক আলোচনার কথা বলে ঠাকুরগাঁওয়ে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাশেদুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
Reporter Name 


























