Dhaka ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দেবীগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দীন খানকে ডেকে নিয়ে মারধর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

  • Reporter Name
  • সময়: ০৬:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৫৮ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি:  খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল।সোমবার (৬ এপ্রিল) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সুন্দরদীঘি ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কৌশলে চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দীন খানকে ব্যবসায়িক আলোচনার কথা বলে ঠাকুরগাঁওয়ে ডেকে নেন। সেখানে নিয়ে তাকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রাশেদুল ইসলামের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

দেবীগঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দীন খানকে ডেকে নিয়ে মারধর অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সময়: ০৬:২০:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬