বিশ্বম্ভরপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার নতুনপাড়া আরামবাগ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ম সদস্য মামুনুর রশীদ, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, মাসুম আহমেদ, তৌহিদ সিদ্দিকী, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাকিল, যুগ্ম সম্পাদক ইমাম হোসাইনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন আসিক, সাদিক, উয়ালেদ, শরিফ, মুসলিম উদ্দিন, শামিম আহমেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Reporter Name 





















