Dhaka ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩ ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৫ ফুট গাঁজাগাছসহ মাদককারবারি গ্রেপ্তার সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলকাতায় মহামিছিল, শিক্ষাকর্মীসহ কয়েক হাজার মানুষের অংশগ্রহণ আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮ ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, অভিযুক্তের ৫ মাসের কারাদণ্ড ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিং তারিয়াংয়ের সমর্থকদের মানববন্ধনের ঘোষণা শিবপুরে অসহায় বিধবা মিলন রাণীর পাশে ইউএনও, দিলেন মানবিক সহায়তা নবীনগরে আইনশৃঙ্খলা সভা, জনসেবা নির্বিঘ্নে সমন্বিত উদ্যোগের আহ্বান এমপি আব্দুল মান্নানের কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ভুয়া ফেসবুক আইডিতে অপপ্রচারে অতিষ্ঠ নারী উদ্যোক্তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৭:১৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ৪ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

সোমবার (২৭ জুলাই) নরসিংদী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করা হয়। নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুক, ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টল সাধারণ দর্শনার্থী ও বৃক্ষপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। আয়োজকরা জানান, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Tag :
জনপ্রিয় নিউজ

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৩

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন

সময়: ০৭:১৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬