মোঃ কামাল হোসেন প্রধান,
জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর শিবপুর উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির উদ্যোগে ২০২৬-২০২৭ মেয়াদের আলোচনা সভা ও সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান মানিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নিসচা শিবপুর উপজেলা শাখার উপদেষ্টা মোছা. ফারজানা ইয়াসমিন।
প্রধান বক্তা ছিলেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম।
এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নিসচার উপদেষ্টা মোহাম্মদ কোহিনূর মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নিসচার উপদেষ্টা মো. আলতাফ হোসেন এবং শিবপুর মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাব্বত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা শিবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ওবায়েদ উল্লাহ সরকার। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. এস এ বাছেদ মিয়া।
এছাড়াও সহ-সভাপতি মো. কামাল হোসেন প্রধান ও আবু নাঈম রিপন, সহ-সাধারণ সম্পাদক মো. কাউছার ভূঁইয়া ও মো. শাহিন (কাউছার), অর্থ সম্পাদক ডা. মো. জাকির হোসেন গাজী, দপ্তর সম্পাদক মামুন আব্দুল কাইয়ুম মোল্লা, প্রচার সম্পাদক মনির হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমান উল্লাহ মৃধা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. রুমানা আক্তার শান্তি, যুব বিষয়ক সম্পাদক মো. রতন মিয়া, কার্যকরী সদস্য আবু মো. হুমায়ুন কবির, মো. আলতাফ হোসেন, মো. হারুন মিয়া, মো. মাসুদ মিয়া, মনির হোসেন, মো. নজরুল ইসলাম ভূঁইয়া, রাসেল ভূঁইয়া, মো. আব্দুর রহমান, মো. ইব্রাহীম ভূঁইয়া, মো. লুৎফর রহমান, মো. কাজল মিয়া, সোহেল রানা, মাহবুব রহমান, আব্দুর রশিদ, মো. এহছান হক ভূঁইয়া ও মো. সবুজ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি সংস্থার পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে ২০২৬-২০২৭ মেয়াদের সদস্যদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়।
Reporter Name 





















