Dhaka ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু হরিনাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ৪ জন জামালপুর আদালত চত্বরে সাংবাদিক মারুফ এর উপর হামলা ও অপহরণের চেষ্টা বাগেরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক-কে চুলকাটি প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ জমি এরিয়া নির্ধারণ গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ঘেরে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হিংগলা নাথপাড়ায় দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব মিরপুরে দূর্বৃত্তদের গুলিতে আহত আওয়ামী লীগ নেতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন বাস যাত্রী নিয়ে উল্টে গেলো শাহি পরিবহন গেটলক

  • Reporter Name
  • Update Time : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • ১৩ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সাথে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে
দুজন বাস যাত্রী সামান্য আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের লক্ষ্মীনারায়ণী ফুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী শাহী পরিবহনের একটি গেটলক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।

বাসটিতে প্রায় ৩০থেকে ৪০ জনের মতো যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই যাত্রীরা নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে চিকিৎসা নিতে চলে যান।

দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ লিডার মো. মনজুরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলটি অনেক দূরে অবস্থিত। আমরা খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে গেলেও আগেই যাত্রীরা নিজ উদ্যোগে সেখান থেকে চলে যান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামান্য আঘাতপ্রাপ্ত একজন নারী ও একজন পুরুষকে পেয়েছি। তারা চিকিৎসা নিয়ে ফিরেছেন।’

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হতাহতের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ‘ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পলাতক রয়েছেন। বাসে থাকা যাত্রীদের মালামাল চুরি ঠেকাতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

ইব্রাহিমপুরে অসহায় বৃদ্ধাকে জামায়াতে ইসলামীর ঘর উপহার

নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ জন বাস যাত্রী নিয়ে উল্টে গেলো শাহি পরিবহন গেটলক

Update Time : ১০:১৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬