Dhaka ১১:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড বকশীগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারগুলোর পাশে বিএনপি নেতা শাকিল মায়াকান্না নয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অন্তত একটি দাবি সংসদে উত্থাপন করুন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ গোয়াইনঘাটে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড

  • Reporter Name
  • সময়: ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৬ Time View

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের খাসকামরায় থাকা এসিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও আদালতের কর্মচারীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড এড়ানো গেছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, এসি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে দেখে বেঞ্চ অফিসার (পেশকার) মো. বদিউজ্জামান এবং অফিস সহকারী মো. জুয়েল রানা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আগুন আর ছড়িয়ে পড়েনি।
ঘটনার পর আদালত এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান খান (রিনো) জানান, দীর্ঘদিন বন্ধ থাকা পুরোনো এসি চালুর পর ভোল্টেজের তারতম্য বা শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।
সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন-উর-রশিদ বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আদালতের কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে, সরেজমিনে এজলাসের বাইরে ঝুলানো অগ্নিনির্বাপক যন্ত্রটি অকার্যকর অবস্থায় দেখা গেছে। আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম অকেজো থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা দ্রুত বৈদ্যুতিক নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকে ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন

নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড

সময়: ০৯:৫৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারকের খাসকামরায় থাকা এসিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও আদালতের কর্মচারীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের অগ্নিকাণ্ড এড়ানো গেছে।
রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, এসি থেকে ধোঁয়া ও পোড়া গন্ধ বের হতে দেখে বেঞ্চ অফিসার (পেশকার) মো. বদিউজ্জামান এবং অফিস সহকারী মো. জুয়েল রানা দ্রুত মেইন সুইচ বন্ধ করে দেন। এতে আগুন আর ছড়িয়ে পড়েনি।
ঘটনার পর আদালত এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে বিচারিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসাদুজ্জামান খান (রিনো) জানান, দীর্ঘদিন বন্ধ থাকা পুরোনো এসি চালুর পর ভোল্টেজের তারতম্য বা শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে।
সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন-উর-রশিদ বলেন, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আদালতের কর্মচারীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এদিকে, সরেজমিনে এজলাসের বাইরে ঝুলানো অগ্নিনির্বাপক যন্ত্রটি অকার্যকর অবস্থায় দেখা গেছে। আদালতের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সরঞ্জাম অকেজো থাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। তারা দ্রুত বৈদ্যুতিক নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  নওগাঁয় ছাত্রাবাস থেকে সরকারি কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার