
পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,
পঞ্চগড় জেলা বিতর্কিত মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালকের অতিরিক্ত কর্মকর্তা কে এম ওয়াহিদুজ্জামানকে অবশেষে
প্রত্যাহার করেছে মহিলা বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১১ মার্চ) মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় গত বছরের ২৭ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলী করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে এবং তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, কর্মকর্তা একে এম ওয়াহিদুজ্জামান ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে জনবলের সঙ্কেটের কারনে তাকেজেলা কার্যালয়ের উপ পরিচালক,সদর ও দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।
গত ৮ মার্চ নারী দিবসে অফিসের এক নারী কর্মীর সাথে তিনি হেনস্থা সহ অশালীন আচরণ করার অভিযোগ উঠে । এঘটনার পর নারী সমাজের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে প্রতিবাদ মানববন্ধন পালন করা হয়।
Reporter Name 



















