Dhaka ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পতেঙ্গায় বিপুল পরিমাণ ডিজেলসহ ২ অয়েল ট্যাঙ্কার জব্দ, আটক ৯

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় বিপুল পরিমাণ ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় জড়িত ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে “ও.টি কুরবান আলী শাহ” নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল “ও.টি সী স্টার” নামের অপর একটি ট্যাঙ্কারের কাছে বিক্রির সময় হাতেনাতে অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেল, অয়েল ট্যাঙ্কার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয়
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

পতেঙ্গায় বিপুল পরিমাণ ডিজেলসহ ২ অয়েল ট্যাঙ্কার জব্দ, আটক ৯

সময়: ০৮:৫২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় বিপুল পরিমাণ ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় জড়িত ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে “ও.টি কুরবান আলী শাহ” নামের একটি অয়েল ট্যাঙ্কারে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল “ও.টি সী স্টার” নামের অপর একটি ট্যাঙ্কারের কাছে বিক্রির সময় হাতেনাতে অভিযান চালানো হয়। এসময় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ দুটি অয়েল ট্যাঙ্কার জব্দ করা হয়। পাশাপাশি অবৈধ তেল বিক্রির সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ডিজেল, অয়েল ট্যাঙ্কার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পর্যটন প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার