Dhaka ০১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক বিলীন হওয়ার পথে মাইজপাড়ার তিনটি ঐতিহাসিক মঠ: জরাজীর্ণ কাঠামোয় এলাকার মানুষের উদ্বেগ বুড়িচংয়ে শতাধিক মসজিদে আতর-টুপি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বুড়িচংয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি

  • Reporter Name
  • Update Time : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৯ Time View

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা:

জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের খিরাসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ১২ মার্চ বৃহস্প্রতিবার ভোরে হঠাৎ মুষুলধারে বৃষ্টি হলে এ ক্ষতিতে পড়েন কৃষকরা।

উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদ সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২ ঘন্টা ব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা, পিয়াজ ক্ষেতে হাটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে খেতেই নুয়ে পড়েছে। কৃষকরা তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছে । অন্য দিকে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে বের করছেন।

কৃষকরা জানান, বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে। খিরা বিক্রি করে ঈদের কেনা কাটার স্বপ্ন ছিলো সে স্বপ্ন আজ গুড়েবালী।
ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির। আজকেই খিরা তোলার কথা ছিলো। সকালে জমিতে গিয়ে দেখি এক হাটু পানি। আমার সব স্বপ্ন শেষ।
একই গ্রামের আব্দুর রশিদ বলেন, বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ক গম নুয়ে পড়ে গেছে। ভাল ফলন আর হবে না।

কৃষক নুরুল ইসলাম বলেন, আমার পিয়াজের জমিতে হাটু পানি জমেছে। পানি বের করার কোন উপায় নেই। হঠাৎ বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, ‘ যে সব জমিতে পানি জমেছে, সেসকল জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিস্কাশন করা হবে কৃষকের জন্য ততই মঙ্গল হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি

Update Time : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬