Dhaka ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার কুদ্দুস মিয়ার বাড়ি থেকে লাখাধিক ভারতীয় বিড়ি উদ্ধার, মামলা হচ্ছে ড্রাম বাজিয়ে ঝুঁকিপূর্ণ মহাসড়ক পারাপার, বীরগঞ্জে শিক্ষার্থীদের নিরাপত্তায় ব্যতিক্রমী উদ্যোগ ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য তালতলীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সভাপতি মাইনুল ইসলাম, সম্পাদক ফয়সাল আহমেদ ত্রাণ চাই না, নদী বাঁচাও, টিআরএম চালু করো” — ভবদহ বিল ও স্লুইস গেটে জীবনের দুর্ভোগ ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার চাঁদপুরে ১১ দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান “ত্রিশালে যৌথ অভিযানে ২,২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার” কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

  • Reporter Name
  • সময়: ০৬:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ২৯ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করা এবং দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল, ২০ জন দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন এবং পাঁচজন অসচ্ছল ব্যক্তির হাতে জীবিকার উপকরণ হিসেবে ভ্যান তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মমিন সানা, মোর্তজা জামান আলমগীর রুলুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের লক্ষ্য হলো প্রান্তিক ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন করা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে নারীদের সেলাই মেশিন ও অসচ্ছল ব্যক্তিদের ভ্যান প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা শেষে সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দেন।

সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, সাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় ও খরচ কমবে। অন্যদিকে সেলাই মেশিন পাওয়া নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। ভ্যান পাওয়া ব্যক্তিরা নিয়মিত কাজ করে পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে কুলবাড়িয়া-মাগুরখালী সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান হেলাল

স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা শুধু তাৎক্ষণিক উপকারই নয়, অনেক পরিবারের জন্য দীর্ঘমেয়াদে আত্মকর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় নিউজ

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

সময়: ০৬:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করা এবং দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল, ২০ জন দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন এবং পাঁচজন অসচ্ছল ব্যক্তির হাতে জীবিকার উপকরণ হিসেবে ভ্যান তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মমিন সানা, মোর্তজা জামান আলমগীর রুলুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের লক্ষ্য হলো প্রান্তিক ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন করা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে নারীদের সেলাই মেশিন ও অসচ্ছল ব্যক্তিদের ভ্যান প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা শেষে সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দেন।

সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, সাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় ও খরচ কমবে। অন্যদিকে সেলাই মেশিন পাওয়া নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। ভ্যান পাওয়া ব্যক্তিরা নিয়মিত কাজ করে পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  পাহাড়ি ঢলে বিপর্যস্ত সুনামগঞ্জের মহিষখলা-কালাগড় সড়ক, ভেঙেছে কালভার্ট