
মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনা পাইকগাছা উপজেলা জুড়ে চলছে বিদ্যুৎ’র তী’ব্র লোড’শেডিং। আর তী’ব্র লোডশেডিংয়ের কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ব্যবস্থা ঝুঁ’কির মধ্যে পড়ে যাচ্ছে।
তাই ডাক্তার ও রোগীর সুবিধার্থে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলনা -৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বুধবার সকালে ১০টি ফ্যান ও ১০টি লাইট জ্বালানোর ক্ষমতা সম্পন্ন একটি আইপিএস প্রদান করেছেন।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Reporter Name 






















