Dhaka ০৮:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান

শেখ মাহতাব হোসেন,
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীর নির্দেশনায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাব্বিরের চলাচলের পথ সুগম হলো। সোমবার (৪ মে) দুপুরে সাব্বিরের হাতে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

জানা গেছে, কুখিয়া গ্রামের এই তরুণ দীর্ঘদিন ধরে চলাচলের জন্য অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। বিষয়টি আলী আজগর লবীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। তার এই মানবিক উদ্যোগের পর উপজেলা নির্বাহী অফিসার সাব্বিরের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং হুইলচেয়ারটি হস্তান্তর করেন।

হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত সাব্বির ও তার পরিবার। তারা এই সহযোগিতার জন্য আলী আজগর লবী এবং উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সহযোগিতার এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  হরিপুরে কর্মচারীদের একদিনের বেতনের টাকা বৃক্ষরোপণ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

প্রতিবন্ধী সাব্বিরের মুখে হাসি: ডুমুরিয়ায় হুইলচেয়ার প্রদান

সময়: ১০:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

শেখ মাহতাব হোসেন,
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীর নির্দেশনায় ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুখিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী সাব্বিরের চলাচলের পথ সুগম হলো। সোমবার (৪ মে) দুপুরে সাব্বিরের হাতে একটি আধুনিক হুইলচেয়ার তুলে দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার।

জানা গেছে, কুখিয়া গ্রামের এই তরুণ দীর্ঘদিন ধরে চলাচলের জন্য অন্যের ওপর নির্ভরশীল ছিলেন। বিষয়টি আলী আজগর লবীর নজরে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান। তার এই মানবিক উদ্যোগের পর উপজেলা নির্বাহী অফিসার সাব্বিরের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং হুইলচেয়ারটি হস্তান্তর করেন।

হুইলচেয়ার পেয়ে উচ্ছ্বসিত সাব্বির ও তার পরিবার। তারা এই সহযোগিতার জন্য আলী আজগর লবী এবং উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সহযোগিতার এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মশিউর রহমান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ  শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, আলোচনা করেন ইউএনও ফারজানা ইয়াসমিন