Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় মালগাজীতে পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও পূজার উপহার ডাঃ মোঃ আনোয়ার হোসেন ও এভার শাইন ডেন্টাল কেয়ার-এর পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা  বান্দরবান সেনা জোনের উদ্যোগে লায়ন্স ক্লাব কর্তৃক রোয়াংছড়িতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চরভদ্রাসনে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি শহিদুল ইসলাম বাবুল পীরগঞ্জে জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে কিশোরকে গাছে বেঁধে মারধর রাজশাহীতে শিশু ধর্ষকের যাবজ্জীবন নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন রাবি শিক্ষার্থী পেল ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রাণি চিকিৎসায় জুনোসিস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

 

২৫ আগস্ট সোমবার বালুবাড়ীস্থ জেলা ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৪র্থ তলার হলরুমে দিনব্যাপী “অসুস্থ্য প্রাণি থেকে নমুনা সংগ্রহ, সংরক্ষণ প্রেরণ, ল্যাবরেটরিতে রোগ নির্ণয় ও চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব”- বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন। প্রশিক্ষণে ভেটেরিনারী ল্যাব প্রাকটিসঃ ইকুইপমেন্ট হ্যান্ডেলিং ও জুনোসিস ম্যানেজমেন্টের উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। অসুস্থ্য প্রাণি থেকে নমুনা সংগ্রহের শতর্কতা সমূহ নিয়ে আলোচনা করেন জেলা ভেটেরিনারী হাসপাতালের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ এম.এ জলিল।

রোগ নির্ণয় আল্ট্রাসনোগ্রাফির ভূমিকা ও রিপিট ব্রিডিং এর সমস্যা সমূহ নিয়ে আলোচনা করেন হাবিপ্রবি’র ভেটেরিনারী ও এনিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। পোষা প্রাণি থেকে নমুনা সংগ্রহের জুনোসিস শতর্কতা নিয়ে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ মোঃ আমবার আলী তালুকদার।

সঠিক রোগ নির্ণয় এর জন্য প্রাণি থেকে নমুনা সংগ্রহ ও গবেষনাগারে প্রেরণে ধাপ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। তিনি বলেন, যেসমস্ত রোগ প্রাণি থেকে মানুষের শরীরে আসে তাকে জুনোসিস বলে।

যে সকল প্রাণির দেহে করোনা, জলাতঙ্ক, নিপা, এনথ্যাক্স, বার্ডফ্লু’র মত রোগ থাকে তাদের শরীর থেকে সঠিকভাবে ও প্রকৃত নিয়মে নতুনা সংগ্রহ করতে পারলে উক্ত রোগের কারণে মানুষ আক্রান্ত হবে না এবং সুরক্ষিত থাকবে। উক্ত প্রশিক্ষণে ১৩ উপজেলা হতে আগত ১৩ জন ভেটেরিনারী সার্জ অংশগ্রহণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুস সালাম

আরও পড়ুনঃ  ‘অন্যের অপমান আর অসম্মান কবে থেকে উপার্জনের মাধ্যম হলো?’: মেহজাবীন
Tag :
জনপ্রিয় নিউজ

শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময়

প্রাণি চিকিৎসায় জুনোসিস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সময়: ১১:২৬:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

 

 

২৫ আগস্ট সোমবার বালুবাড়ীস্থ জেলা ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৪র্থ তলার হলরুমে দিনব্যাপী “অসুস্থ্য প্রাণি থেকে নমুনা সংগ্রহ, সংরক্ষণ প্রেরণ, ল্যাবরেটরিতে রোগ নির্ণয় ও চিকিৎসায় জুনোসিসের গুরুত্ব”- বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন। প্রশিক্ষণে ভেটেরিনারী ল্যাব প্রাকটিসঃ ইকুইপমেন্ট হ্যান্ডেলিং ও জুনোসিস ম্যানেজমেন্টের উপর আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া। অসুস্থ্য প্রাণি থেকে নমুনা সংগ্রহের শতর্কতা সমূহ নিয়ে আলোচনা করেন জেলা ভেটেরিনারী হাসপাতালের ভ্যাটেরিনারী সার্জন ডাঃ এম.এ জলিল।

রোগ নির্ণয় আল্ট্রাসনোগ্রাফির ভূমিকা ও রিপিট ব্রিডিং এর সমস্যা সমূহ নিয়ে আলোচনা করেন হাবিপ্রবি’র ভেটেরিনারী ও এনিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। পোষা প্রাণি থেকে নমুনা সংগ্রহের জুনোসিস শতর্কতা নিয়ে আলোচনা করেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ মোঃ আমবার আলী তালুকদার।

সঠিক রোগ নির্ণয় এর জন্য প্রাণি থেকে নমুনা সংগ্রহ ও গবেষনাগারে প্রেরণে ধাপ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও জেলা ভেটেরিনারী অফিসার ড. আশিকা আকবর তৃষা। তিনি বলেন, যেসমস্ত রোগ প্রাণি থেকে মানুষের শরীরে আসে তাকে জুনোসিস বলে।

যে সকল প্রাণির দেহে করোনা, জলাতঙ্ক, নিপা, এনথ্যাক্স, বার্ডফ্লু’র মত রোগ থাকে তাদের শরীর থেকে সঠিকভাবে ও প্রকৃত নিয়মে নতুনা সংগ্রহ করতে পারলে উক্ত রোগের কারণে মানুষ আক্রান্ত হবে না এবং সুরক্ষিত থাকবে। উক্ত প্রশিক্ষণে ১৩ উপজেলা হতে আগত ১৩ জন ভেটেরিনারী সার্জ অংশগ্রহণ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুস সালাম

আরও পড়ুনঃ  সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর