Dhaka ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন কালীগঞ্জের বাহাদুরশাদী বনিকপাড়া ড্রেন নির্মাণে অনিয়মের নিউজ মিথ্যা ও ভিত্তিহীন মোঃ শওকত হোসেন সভাপতি প্রকল্প ভক্তদের সমালোচনার পর টিকটক লাইভে তরুণীর মৃত্যু, তদন্তে পুলিশ রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন বিসিবির লেভেল-২ কোচিং পরীক্ষায় ফেল ২৪, পাস করলেন মাত্র ৮ জন প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩; আহত ১৫ ডিজিটাল কমার্স ও পেমেন্ট নিরাপত্তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসা প্রেসিডেন্টের বৈঠক বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল চালু হচ্ছে, কর্মসংস্থান হবে ১১ হাজারের বেশি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • সময়: ০৮:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১২ Time View

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমেরশিক্ষক-শিক্ষিকারা।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মুফতি আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেন। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে এলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাঁকে স্বাগত জানাতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ফিল্ড সুপারভাইজার তাঁদের সঙ্গে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকরি খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।বক্তারা বলেন, শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীকে বকশীগঞ্জ থেকে অপসারণের দাবি জানান তাঁরা।মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষিকারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফিল্ড সুপারভাইজারের অপসারণসহ বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।তবে শিক্ষকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তাঁরা আমাকে এখান থেকে সরাতে চান।

আরও পড়ুনঃ  প্রভাবশালী হলেও বিশেষ সুবিধা নয়, স্বজনপ্রীতির ব্যবসা চলবে না : অর্থমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারের অপসারণ দাবিতে মানববন্ধন

সময়: ০৮:১৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমেরশিক্ষক-শিক্ষিকারা।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা বেলাল হোসেন, মুফতি আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেন। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে এলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাঁকে স্বাগত জানাতে যান। এতে ক্ষুব্ধ হয়ে ফিল্ড সুপারভাইজার তাঁদের সঙ্গে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকরি খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তাঁরা।বক্তারা বলেন, শিক্ষকদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীকে বকশীগঞ্জ থেকে অপসারণের দাবি জানান তাঁরা।মানববন্ধন শেষে শিক্ষক-শিক্ষিকারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফিল্ড সুপারভাইজারের অপসারণসহ বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।তবে শিক্ষকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, ‘কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তাঁরা আমাকে এখান থেকে সরাতে চান।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১১১