Dhaka ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম বিদেশি পিস্তল ও গুলি সহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর নবীনগরে ১৫০ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সংকট আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী খুলনার রায়ের মহলে অভিযান: বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সদস্য রবিউল গ্রেপ্তার প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই কালিগঞ্জে বিতর্কিত প্রধান শিক্ষক আমির খসরুর বিরুদ্ধে তদন্ত, অনিয়মের অভিযোগে অভিভাবকদের ক্ষোভ খুলনার রূপসায় র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারগুলোর পাশে বিএনপি নেতা শাকিল

  • Reporter Name
  • সময়: ০৯:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪১ Time View

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
রবিবার (২৬ জুলাই) দুপুরে তিনি সরেজমিনে এলাকায় গিয়ে পানিবন্দী পরিবারগুলোর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র পরিদর্শন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে মাটি কেটে অস্থায়ী ড্রেন নির্মাণের মাধ্যমে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। সাময়িকভাবে তাদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, যুগ্ম আহ্বায়ক সিয়াম সিদ্দিকী, কলেজ ছাত্রদলের সভাপতি আখিঁব মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়ামসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তাৎক্ষণিকভাবে ড্রেন খনন করে পানি নিষ্কাশনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা।

আরও পড়ুনঃ  রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন
Tag :
জনপ্রিয় নিউজ

২৯ জুলাই ইতমিনান বোর্ড বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

বকশীগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দী পরিবারগুলোর পাশে বিএনপি নেতা শাকিল

সময়: ০৯:৩৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মোঃ মোনাহার মিয়া,
স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
রবিবার (২৬ জুলাই) দুপুরে তিনি সরেজমিনে এলাকায় গিয়ে পানিবন্দী পরিবারগুলোর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র পরিদর্শন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে মাটি কেটে অস্থায়ী ড্রেন নির্মাণের মাধ্যমে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। সাময়িকভাবে তাদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, যুগ্ম আহ্বায়ক সিয়াম সিদ্দিকী, কলেজ ছাত্রদলের সভাপতি আখিঁব মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়ামসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তাৎক্ষণিকভাবে ড্রেন খনন করে পানি নিষ্কাশনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা।

আরও পড়ুনঃ  চরভদ্রাসনের হাজী ডাঙ্গী কবরস্থানে নিরাপত্তাহীনতা, সোলার প্যানেল চুরিতে উদ্বেগ