Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
“যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি ১২ ফেব্রুয়ারির বানরের পিঠা ভাগের এই পাতানো নির্বাচন বয়কট করে নিঃশব্দ বিপ্লব ঘটাবো—ওবায়দুল কাদের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেএসএফ বাংলাদেশ গাজীপুরে গ্যাস বেলুন বিস্ফোরণ বদলগাছী উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অভয়ার ৩৩তম জন্মদিনে বিচারহীন ১৮ মাসের প্রতিবাদে ঝড় সেনাশাসনবিরোধী আন্দোলনে অগ্রভাগে ছিলেন ফজলুল হক মিলন: ড. মঈন খান বকশীগঞ্জে জামায়াতের গণমিছিলে মানুষের ঢল, এনএম উচ্চ বিদ্যালয় মাঠ জনসমুদ্র ডিমলায় ন্যাপ চেয়ারম্যান নির্বাচনী প্রচারণা কর্মী-সমর্থকদের বিশাল মিছিল ডিমলায় “দাঁড়ি পাল্লা’ প্রতীকের নির্বাচনীয় জনসভা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বদলাচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম এবং অনুষদ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০ Time View

নজরুল বিশ্ববিদ্যালয়, প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের নতুন নাম হবে ‘কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম’। একই সঙ্গে বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

রোববার অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ ইমদাদুল হুদা। তিনি জানান, কমিটির প্রতিবেদনের আলোকে একাডেমিক কাউন্সিলে নাম ও অনুষদ পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এর আগে গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত ৪৭তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান পল বলেন, “শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে একাডেমিক ও পেশাগত বাস্তবতা বিবেচনা করে বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। বিষয়টি এখন সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর মাসে বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা উপাচার্য, বিভাগীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ডিন কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের সুপারিশ করা হয়।পরবর্তীতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত যাচাই-বাছাই কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই সর্বশেষ সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিভাগের শিক্ষার্থী মহসিন হক শাহ বলেন, “বর্তমান বিশ্বে ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন একে অপরের পরিপূরক। বিভাগের নাম ও অনুষদ পরিবর্তন হলে একাডেমিক গ্রহণযোগ্যতা বাড়ার পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগও বিস্তৃত হবে।”

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, একাডেমিক কাউন্সিলের অনুমোদনের পর বিষয়টি সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হবে। সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন মিললে আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন নাম ও কাঠামো কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

“যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি

বদলাচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের নাম এবং অনুষদ

Update Time : ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬