Dhaka ১১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু সরিষাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি ও আলোচনা সভা যাদুকাটা নদীতে উত্তোলন বন্ধ, বাদাঘাট বাজারে নেমেছে নীরবতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে নয় দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ০৯:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৮০ Time View

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ১০ম বার্ষিক নাট্যোৎসব।

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে নাট্যোৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুরাতন কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার থিয়েটার ল্যাবে প্রতিদিন দুটি করে নাটক মঞ্চায়িত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ড. ইসমত আরা ভূঁইয়া ইলা এবং কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক নুসরাত শারমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার।

বিভাগীয় সূত্রে জানা যায়, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০২০–২০২১ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নির্দেশনায় পরীক্ষার অংশ হিসেবে সাত দিনে মোট ১৪টি নাটক মঞ্চায়িত হবে। নাটকগুলো হলো— উজানে মৃত্যু, Top Girls, চোখের বালি, দ্য ম্যারেজ প্রপোজাল, মুক্তি বন্দিদশা, নকশী কাঁথার মাঠ, শনিবার, ফ্রাইড ব্রেইন, ৪০৪ ওপেলিয়া মেশিন, দ্য কোর্ট অব ডিসক্রিমিনেশন, নো এক্সিট, ইন্দ্রজিৎ, নানারঙের দিন এবং কাজলরেখা।

উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টায় সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উজানে মৃত্যু এবং রাত ৮টা ৩০ মিনিটে ক্যারিল চার্চিলের Top Girls মঞ্চায়িত হয়।

আগামী ৯ ফেব্রুয়ারি মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত নাটক কাজলরেখা মঞ্চায়নের মধ্য দিয়ে এই নাট্যোৎসবের পর্দা নামবে।

Tag :
জনপ্রিয় নিউজ

পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ

নজরুল বিশ্ববিদ্যালয়ে নয় দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন

সময়: ০৯:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬