Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের গুজব, পাম্পে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা কলাপাড়ায় স্কুলের জমি দখলের অভিযোগে এনসিপি নেতা কাফিসহ তিনজনের বিরুদ্ধে মামলা সংসদে ৬ থেকে ১৬০ আসনের লক্ষ্য এনসিপির: হাসনাত আবদুল্লাহ জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানে যাদু মিয়ার ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শরিকদের নিয়ে নতুন বার্তা তারেক রহমানের, নৈশভোজে দূর হলো ক্ষোভ-হতাশা? ভিডিও ভাইরালের মধ্যে আলোচনায় জামায়াত এমপির পুরোনো বক্তব্য আফগানিস্তানে আকস্মিক বন্যা: নিহত ২৩, নিখোঁজ শতাধিক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন জুয়া ও ক্রিপ্টো লেনদেনের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • সময়: ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ১০ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ মেসের কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে উচ্ছ্বাস কর্মকার (শিক্ষার্থী) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ উদ্ধারের অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে।

মেসের অন্যান্য বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকরা প্রার্থী হতে পারবেন না, ইসির নতুন সুপারিশ
Tag :
জনপ্রিয় নিউজ

চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটের গুজব, পাম্পে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড়

বরিশালে মেস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময়: ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ মেসের কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস থেকে উচ্ছ্বাস কর্মকার (শিক্ষার্থী) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ উদ্ধারের অন্তত দুই দিন আগেই তার মৃত্যু হয়েছে।

মেসের অন্যান্য বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে প্রক্টরিয়াল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরও পড়ুনঃ  কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ