সাংবাদিক: নাছিমা খাতুন সুলতানা
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাবানিয়াকান্দা গ্রামের মৃত দিদার আলীর মেয়ে অছিফা আক্তার বিচার পাওয়ার আশায় থানা ও আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে পূর্বশত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় অছিফা আক্তার বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর সফিকুলসহ কয়েকজনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার বিস্তারিত জানতে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে যান। তবে সেখানে গিয়ে আহত অছিফা আক্তারকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তাঁর মা, বোন ও ভাইয়ের সঙ্গে কথা বলেন সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা। তাঁরা তাঁদের বক্তব্যে ঘটনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তা প্রকাশ করা হবে।
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
Reporter Name 






















