
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আয়বর্ধক কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুরে বালিয়াকান্দি উপজেলার কঠুরাকান্দি নদীর পাড়ে অবস্থিত এ্যাসেডের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং এ্যাসেডের বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
এ্যাসেডের চেয়ারম্যান মো. আশরাফ আলীর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মো. শাহজাহান সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ এবং উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, বিশেষ বরাদ্দের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত, স্বল্প আয়ের, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ১৫ জন উপকারভোগীর মাঝে দুটি করে মোট ৩০টি ছাগল বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেককে একটি করে সঞ্চয়ী ব্যাংক হিসাব ও গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Reporter Name 





















