Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

  • Reporter Name
  • সময়: ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৫৬ Time View

মোঃ সাইফুল ইসলাম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৭ মে বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে এস. এম. মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলামসহ মোট ১৩ জন সাংবাদিক বিভিন্ন পদে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মকবুল হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস. এম. মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

সময়: ০৯:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

মোঃ সাইফুল ইসলাম,
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টায় বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়ামে এক উৎসবমুখর পরিবেশে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ৭ মে বৃহস্পতিবার বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে এস. এম. মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলামসহ মোট ১৩ জন সাংবাদিক বিভিন্ন পদে নির্বাচিত হন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মকবুল হোসেন, নবনির্বাচিত কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এস. এম. মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  রাজশাহীকে আরও সুন্দর মহা নগরী করা হবে