মো. মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালীগাঁও বিপিএল সিজন-৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় বালীগাঁও ফারুক মিয়ার ইটখোলার মাঠে বিপিএল সিজন-৫-এর উদ্বোধনী খেলায় পাওয়ার ফাইটার্স বনাম ইয়াং স্টারের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।
টসে জিতে পাওয়ার ফাইটার্স ব্যাটিং করে ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। অপরদিকে, ইয়াং স্টার ১০১ রানে অলআউট হয়ে যায়। পাওয়ার ফাইটার্সের কাউছার ২৩ বলে ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলায় সভাপতিত্ব করেন বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মমতাজ উদ্দিন মাস্টার। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালীগাঁও ঈদগাঁ মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (বাচ্চু)।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাজী আবদুল সালাম, ব্যবসায়ী, কালীগঞ্জ।
ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন আলাউদ্দিন খান ও শাহাদাত হোসেন।
আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সজল চন্দ্র দাস ও দেবাশীষ চন্দ্র দাস।
স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন মহিন ও মামুন।
বিপিএল সিজন-৫ টুর্নামেন্ট কমিটির সদস্যরা হলেন: মনোয়ার, মামুন, সুমন, বুলবুল, আরিফ, হাবিবুল্লাহ, দিপু, মনি, রিকন, জুলহাস, শাপায়াত ও রেজাউল।
Reporter Name 






















