Dhaka ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির বকশীগঞ্জে মার্কাজ মসজিদ সংলগ্ন ভয়াবহ অগ্নিকাণ্ড: হোটেলসহ ৮ দোকান পুরে ছাই, নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক সাগর গ্রেপ্তার ও মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে, মানুষ নেই উদ্যোক্তা উন্নয়নে সুনামগঞ্জে সকল ব্যাংকের যৌথ উদ্যোগ টাকার কাছে বিবেক বিক্রি নয়—সত্য প্রকাশই সাংবাদিকতার দায়িত্ব দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কলম, চাপের কাছে মাথা নত নয়—সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অঙ্গীকার ডিমলায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিরামপুরে অটোরিকশার ধাক্কা ট্রাকচাপায় মা ও দেড় বছরের শিশু নিহত

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ধানঘরা এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় কোহিনুর ও তার শিশু রাস্তার মাঝে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  ‘এই বাংলাদেশ সবার’, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ হাসনাতের
Tag :
জনপ্রিয় নিউজ

রংপুরে চার হত্যায় ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই দুই আসামির

বিরামপুরে অটোরিকশার ধাক্কা ট্রাকচাপায় মা ও দেড় বছরের শিশু নিহত

সময়: ০৯:৪২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে পণ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী ও তার দেড় বছরের শিশু সন্তান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা।শুক্রবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার পর বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ধানঘরা এলাকার বাসিন্দা গোলাম রব্বানীর স্ত্রী কোহিনুর বেগম (৩৭) ও ছেলে রিশাত কাইফ (১৮ মাস)। কোহিনুর বেগম হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে গোলাম রব্বানী স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সোনালী ব্যাংকের সামনে একটি অটোরিকশার ধাক্কায় কোহিনুর ও তার শিশু রাস্তার মাঝে পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও সন্তানের মৃত্যু হয়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুনঃ  সংসদে উত্তপ্ত বিতর্ক, বিরোধীদের ওয়াকআউট