Dhaka ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উদ্যোক্তা উন্নয়নে সুনামগঞ্জে সকল ব্যাংকের যৌথ উদ্যোগ

  • Reporter Name
  • সময়: ১০:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩ Time View

লতিফুর রহমান, রাজু.সুনামগঞ্জ:

তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সিএমএসএমই ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬’।

​সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের  শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সুনামগঞ্জ শহরস্থ সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের যৌথ উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সার্বিক লিড ব্যাংকিং তত্ত্বাবধানে কর্মশালাটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু। অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান চম্পক কিশোর দত্তের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল ফজল; অগ্রণী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস এম শহিদুল ইসলাম; জনতা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া।

​প্রধান অতিথির বক্তব্যে হুমায়রা জাহান রূপু বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে সিএমএসএমই খাত চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। ব্যাংক ও উদ্যোক্তাদের এই সমন্বিত চেষ্টা স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় সফল নারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন। নারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দা ফারহানা ইমা ও রুসনা বেগম সহ আরও অনেকেই। তারা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলা, নানামুখী চ্যালেঞ্জ অতিক্রম এবং অর্জিত সফলতার কথা তুলে ধরে নতুনদের উৎসাহিত করেন।

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি

​প্রশিক্ষণ কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিচালন পদ্ধতি, দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং ব্যাংক ঋণের আবেদনের প্রক্রিয়া সংক্রান্ত নানা বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়া হয়।

​সমাপনী বক্তব্যে সভাপতি চম্পক কিশোর দত্ত অংশগ্রহণকারী সকল ব্যাংকের প্রতিনিধি ও উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিতে আগামীতেও ব্যাংকগুলোর পক্ষ থেকে এ ধরনের সহায়ক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

উদ্যোক্তা উন্নয়নে সুনামগঞ্জে সকল ব্যাংকের যৌথ উদ্যোগ

সময়: ১০:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

লতিফুর রহমান, রাজু.সুনামগঞ্জ:

তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশ এবং নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘সিএমএসএমই ও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬’।

​সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের  শহীদ জগতজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। সুনামগঞ্জ শহরস্থ সকল তফসিলি ও বিশেষায়িত ব্যাংকের যৌথ উদ্যোগে এবং অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সার্বিক লিড ব্যাংকিং তত্ত্বাবধানে কর্মশালাটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রূপু। অগ্রণী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান চম্পক কিশোর দত্তের সভাপতিত্বে এবং সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিভিন্ন ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সোনালী ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মোঃ আবুল ফজল; অগ্রণী ব্যাংক পিএলসি, সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এস এম শহিদুল ইসলাম; জনতা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক রনজিত লাল সোম এবং বাংলাদেশ কৃষি ব্যাংক, সুনামগঞ্জের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম ভূঁইয়া।

​প্রধান অতিথির বক্তব্যে হুমায়রা জাহান রূপু বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে সিএমএসএমই খাত চালিকাশক্তি হিসেবে কাজ করছে। বিশেষ করে প্রান্তিক নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনা এবং সহজ শর্তে অর্থায়নের সুযোগ সৃষ্টি করা জরুরি। ব্যাংক ও উদ্যোক্তাদের এই সমন্বিত চেষ্টা স্থানীয় অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে স্থানীয় সফল নারী উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প তুলে ধরেন। নারী উদ্যোক্তাদের পক্ষে বক্তব্য রাখেন সৈয়দা ফারহানা ইমা ও রুসনা বেগম সহ আরও অনেকেই। তারা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার পথচলা, নানামুখী চ্যালেঞ্জ অতিক্রম এবং অর্জিত সফলতার কথা তুলে ধরে নতুনদের উৎসাহিত করেন।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল