Dhaka ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরসিংদীর গর্ব হাতবিহীন “দুঃখু মিয়া ” অদম্য মনোবলে জ্বালিয়েছেন শিক্ষার আলো” শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা শ্রীপুরে জমি দখলের চেষ্টা, ঈদগাহ মাঠের সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান: সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত ঝিনাইদহে সাইবার সেলের অভিযানে ১০৪ মোবাইল ও ৫৩ হাজার টাকা উদ্ধার যে উস্তাদ শিখিয়েছেন কোরআন, সেই উস্তাদকেই ওমরাহর উপহার দিলেন ছাত্ররা”
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বিশ্বম্ভরপুরে ভাসমান কৃষি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৭২ Time View

সোহেল আহমদ সাজু, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ এবং বস্তায় আদা চাষ সম্প্রসারণে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার নতুনপাড়ায় ভার্ড-এলআরপি-৪৩ প্রকল্প কার্যালয়ে ভার্ড-একশনএইড বাংলাদেশের সহায়তায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রকল্পের ১০ জন সার্কেল সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ বাস্তবায়নে কারিগরি সহযোগিতা প্রদান করে বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি অফিস।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি ভাসমান পদ্ধতিতে সবজি চাষ এবং বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন ব্যবস্থাপনা, রোগবালাই দমন ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের নিজ নিজ এলাকায় এ প্রযুক্তি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রশিক্ষণ শেষে ভাসমান পদ্ধতিতে সবজি ও বস্তায় আদা চাষ বাস্তবায়নের জন্য অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যের হাতে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ছবাব মিয়া যৌথভাবে এ চেক বিতরণ করেন।

প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন ভার্ড-এলআরপি-৪৩ প্রকল্পের স্পন্সরশিপ অফিসার কামরুল ইসলাম ও প্রোগ্রাম অফিসার রণি বণিক। সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয় করেন প্রকল্প ব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম।

বক্তারা বলেন, হাওর ও জলাবদ্ধ অঞ্চলে ভাসমান কৃষি প্রযুক্তি এবং বস্তায় আদা চাষ কৃষকদের জন্য একটি কার্যকর, লাভজনক ও পরিবেশবান্ধব উদ্যোগ। এ ধরনের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা কৃষকদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি, খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
জনপ্রিয় নিউজ

কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা

বিশ্বম্ভরপুরে ভাসমান কৃষি ও বস্তায় আদা চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে চেক বিতরণ

সময়: ০৮:২৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬