Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৭৪ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

সভায় ভিজিএফ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং বিতরণে অনিয়ম রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই—প্রকৃত দরিদ্ররাই যেন এই সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকারসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় সরকারি পাটকলের জমি অভিযানে দখলদার মুক্ত ও উচ্ছেদ করল ইউয়নো আরিফুজ্জামান
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

বীরগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ১১:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

সভায় ভিজিএফ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন, প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং বিতরণে অনিয়ম রোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই—প্রকৃত দরিদ্ররাই যেন এই সহায়তা পায়, তা নিশ্চিত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকারসহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম