Dhaka ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

  • Reporter Name
  • সময়: ১০:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১৩০ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, জানান— প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর গভীর রাতে হঠাৎ আগুনের খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ ৭০-৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।

শামসুল ইসলাম বলেন, “এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল।” আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার এখন চরম সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম জানান, যার দোকানটি আগুনে পুড়ে গেছে, তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন। এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে সবকিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন— কীভাবে সংসার চালাবেন। এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে তার প্রতি মানবিক সহায়তা ও সহযোগিতার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

বীরগঞ্জে মধ্যরাতে কৃষক দলের সভাপতির দোকান পুড়ে ছাই

সময়: ১০:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি


দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষক দল নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ৬নং নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজারে মানিকের মার্কেটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ শামসুল ইসলাম, ৭নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি, জানান— প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর গভীর রাতে হঠাৎ আগুনের খবর পান। বাজারের নাইট গার্ড প্রথমে আগুন দেখতে পেয়ে দ্রুত দোকান মালিক ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সাইকেল পার্টসের দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার মালামাল ও নগদ ৭০-৮০ হাজার টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ভুক্তভোগী।

শামসুল ইসলাম বলেন, “এই দোকানের আয় দিয়েই আমার পরিবারের সব খরচ চলত। এক রাতেই সব শেষ হয়ে গেল।” আকস্মিক এই অগ্নিকাণ্ডে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শামসুল ইসলামের পরিবার এখন চরম সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আর্থিক সহায়তার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রিকশা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি মোঃ খায়রুল ইসলাম জানান, যার দোকানটি আগুনে পুড়ে গেছে, তিনি এখন সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়েছেন। এই দোকানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে সবকিছু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন— কীভাবে সংসার চালাবেন। এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে তার প্রতি মানবিক সহায়তা ও সহযোগিতার জন্য বিনীত অনুরোধ জানান তিনি।

ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত