Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক প্রবর্তক মোড়ে ছিনতাই, জনতার হাতে আটক সিএনজি চালক শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, তরুণীকে ধাক্কা দিয়ে হত্যা রাজশাহীতে বিপুল পরিমাণ গাজা উদ্ধার আত্মহত্যার চেষ্টার পর মারা গেলেন বগুড়ার এএসআই রবিউল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৫৩ Time View

রনজিৎ সরকার রাজ, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক হলরুমে উপজেলা প্রশাসন ও দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল মাদকের কুফল, এর ক্ষতিকর দিক এবং সমাজে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে সচেতন করে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন।

তিনি তার বক্তব্যে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন। উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন , মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এটি একটি পরিবার এবং পুরো সমাজকে বিপর্যস্ত করে তোলে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা সুলতানা, বীরগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু বীরগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

১০নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: শাহিন ইসলাম,দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, রহিম বক্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সমিজ উদ্দিন, ছাত্র-ছাত্রী, ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

সময়: ০৭:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬