Dhaka ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার! সেবা, নাকি প্রহসন? জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: জনজীবন যখন দিশেহারা ইবিতে খালেদা জিয়াকে অবমাননার অভিযোগ: শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের ওয়াইফাই সার্ভিসে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু অনুমতি ছাড়া বিদেশে চিকিৎসক, ব্যাহত স্বাস্থ্যসেবা কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলার আয়োজনে শাহাদাত বার্ষিকী আলোচনা মিলাদ অনুষ্ঠিত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো

  • Reporter Name
  • সময়: ১২:২৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে স্থায়ী টিকাদান কেন্দ্রে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুমা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা। বক্তব্যে বলেন, “দেশব্যাপী শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত টিকাদানের বিকল্প নেই। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— ডাঃ অমৃত সরকার, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার (এমওআইসিটি) ডাঃ মোঃ আবু সায়েম সোহাগ, মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহামুদুল হাসান রাব্বি, মেডিকেল অফিসারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট বয়সী শিশুদের বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সকল অভিভাবকদের নির্ধারিত সময় ও কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদানের জন্য আহ্বান জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান নিশ্চিত হলে হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষা দেওয়া সম্ভব হবে এবং ভবিষ্যতে এসব রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করা যাবে।

আরও পড়ুনঃ  অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল চট্টগ্রামের ডিএপি সার কারখানা
Tag :
জনপ্রিয় নিউজ

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম, মিডল্যান্ডসের কার্যকরী পরিষদ এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন, শিশুস্বাস্থ্যে নতুন আশার আলো

সময়: ১২:২৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬