Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ; ৮ বিদ্যালয়ে কেউ পাস করেনি চট্টগ্রামে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার নির্দেশ তারেক রহমানের কচুয়ায় ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেপ্তার অভাবের সুযোগ নিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চার মাসের অন্তঃসত্ত্বা ট্রলি চালক থেকে কোটি টাকার মালিক, মাদক ও জমি দখলের অভিযোগ নয়ন ডাক্তারের বিরুদ্ধে বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক  “আমি নারী” এসএসসিতে জামালগঞ্জে সেরা শুভ্রদীপ, ১২৫০-এ ১১৭১ নম্বর পেয়ে জিপিএ-৫ এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের সদস্য সচিবের কন্যাকে অভিনন্দন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক

  • Reporter Name
  • সময়: ১০:২০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১৭ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে সঞ্জয় ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বীরগঞ্জের আরিফ বাজারে সংগঠনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও নিরঞ্জন রায়, কোষাধ্যক্ষ তপন শর্মা এবং মহিলা বিষয়ক সম্পাদক কবিতা ঘোষ।

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মো. হারুন উর রশিদ এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বীরগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করা, স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বীরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে আরও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রুহিয়ায় জমি বিক্রি ও বন্ধকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

এসএসসির ফলাফলে বুড়িচংয়ে সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ

বীরগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন নেতৃত্বে সঞ্জয় ঘোষ ও আব্দুর রাজ্জাক

সময়: ১০:২০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে সঞ্জয় ঘোষ এবং সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বীরগঞ্জের আরিফ বাজারে সংগঠনের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি বাপ্পি চৌধুরী, সহ-সভাপতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ বর্মন ও নিরঞ্জন রায়, কোষাধ্যক্ষ তপন শর্মা এবং মহিলা বিষয়ক সম্পাদক কবিতা ঘোষ।

সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, মো. হারুন উর রশিদ এবং বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সভাপতি মোয়াজ্জেম সরকার রুবেল।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বীরগঞ্জের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করা, স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ততা বাড়ানো এবং নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বীরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে আরও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ, সৃজনশীল ও ইতিবাচক সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  দৌলতপুরের ভুরকা পাড়ায় পদ্মার ভাঙন দেখতে গিয়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার