Dhaka ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি জেলা কারাগারে প্রেরণ ডিমলায় দুর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে উন্নয়ন সহযোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ। ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা, দুর্ভোগ চরমে ‎ ডিমলায় কৃষকদের মাঝে অসময়ে ধানের বীজ বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে সোমবার ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরস মাহফিল

  • Reporter Name
  • সময়: ০৮:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯ Time View

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরস মাহফিল আগামী সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে।

আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠে, মাজার শরীফ সংলগ্ন স্থানে বাদ আসর থেকে মহাসমারোহে এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশেকে রাসুল হযরত মাওলানা মো. আবু তাহের বখশী সুন্নী আল কাদরী, আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী (শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার), বিশিষ্ট খাদেম হযরত মো. আতাউর রহমান (শাহপুর দরবার শরীফ, কুমিল্লা), কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির দপ্তর সম্পাদক আলহাজ শাহ মো. ইউনুছ গাফফারী বখশী, মাওলানা পীরজাদা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী (গদ্দিনিশীন, নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং), তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা বশির আহমদ ফারুকী, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, খতিব আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ এবং হাফেজ মো. ইকরাম উদ্দিন, ইমাম, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ।

আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ওরস মাহফিলে স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

মাহফিল উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া
Tag :
জনপ্রিয় নিউজ

রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া

বুড়িচংয়ে সোমবার ফকির আবদুস সালাম (রহ.)-এর ৫০তম বার্ষিক ওরস মাহফিল

সময়: ০৮:২২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার আনন্দপুর পশ্চিমপাড়ায় শায়িত হযরত শাহসূফী ফকির আবদুস সালাম (রহ.)-এর স্মরণে ৫০তম বার্ষিক ওরস মাহফিল আগামী সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হবে।

আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ মাঠে, মাজার শরীফ সংলগ্ন স্থানে বাদ আসর থেকে মহাসমারোহে এ ওরস মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আশেকে রাসুল হযরত মাওলানা মো. আবু তাহের বখশী সুন্নী আল কাদরী, আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা মুহিবুর রহমান আশেকী (শাসন কদমতলা গাউছিয়া করিমিয়া দরবার শরীফ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার), বিশিষ্ট খাদেম হযরত মো. আতাউর রহমান (শাহপুর দরবার শরীফ, কুমিল্লা), কুমিল্লা কেন্দ্রীয় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির দপ্তর সম্পাদক আলহাজ শাহ মো. ইউনুছ গাফফারী বখশী, মাওলানা পীরজাদা শেখ সাদী আবদুল্লাহ সাদকপুরী (গদ্দিনিশীন, নজরুলিয়া দরবার শরীফ, বুড়িচং), তরুণ বক্তা হাফেজ কারী মাওলানা বশির আহমদ ফারুকী, মাওলানা মুফতি মো. মজিবুল বাশার, খতিব আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ এবং হাফেজ মো. ইকরাম উদ্দিন, ইমাম, আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদ।

আনন্দপুর পশ্চিমপাড়া শাহ সালাম জামে মসজিদের সভাপতি হাজী মো. আবদুল মান্নানের সভাপতিত্বে এবং মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবিরের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ওরস মাহফিলে স্থানীয় পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। একই সঙ্গে দল-মত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিদের মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

মাহফিল উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান মাজার ও খানকা শরীফের পরিচালক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।

আরও পড়ুনঃ  প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ