Dhaka ০১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে খিরাসহ ফসলের ব্যাপক ক্ষতি পঞ্চগড় আলোচিত মহিলা অধিদপ্তরের কর্মকর্তাকে অবশেষে প্রত্যাহার করেছেন মহাপরিচালক বিলীন হওয়ার পথে মাইজপাড়ার তিনটি ঐতিহাসিক মঠ: জরাজীর্ণ কাঠামোয় এলাকার মানুষের উদ্বেগ বুড়িচংয়ে শতাধিক মসজিদে আতর-টুপি ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বুড়িচংয়ে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১২ Time View

মোঃ আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া উপহার খেজুর ২১টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুরের বাক্স তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২১টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা খেজুর গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি এতিমখানার জন্য একটি করে কার্টুন দেওয়া হয়, যার মধ্যে ৮ কেজি খেজুর ছিল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হবে।

তিনি আরও বলেন, রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন দেশের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

তন্তর ইউনিয়ন নির্বাচনে কাজী আরিফুল হক মনু কাজীকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী

বুড়িচংয়ে ২১টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

Update Time : ০৮:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬