Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড ১৫ মিনিটে ৩ গোল দিয়ে আর্জেন্টিনার বিজয় বারুইপুর কাণ্ডে মোমবাতি হাতে শত শত মানুষের প্রতিবাদ, রাজনীতি নয়- দোষীর ফাঁসি চাই। দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সহজ-সরল, কৃষক-শ্রমিক, মজলুম এবং মেহনতি মানুষের মুক্তির কণ্ঠস্বর ও আলোকবর্তিকা নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড,এক্সরে কক্ষটি সিলগালা নবীনগরে স্কুলকক্ষে অভিযান, মাদক সেবনের অভিযোগে আটক ১ দেশকে বাঁচাতে প্রগতিশীল সাংবাদিকদের লেখনী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে-মহিবুল হাসান চৌধুরী নওফেল টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৬:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ১৪৬ Time View

মোঃ আবদুল্লাহ,বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী খোরশেদ আলম বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বুড়িচং প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”

সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

অতিথির বক্তব্যে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান। তারা বলেন, শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মো. নুরুল হক মাস্টার এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন, রাকিবুল হাসান রনি, মো. মারুফ, মো. কিবরিয়া ও মো. মহিউদ্দিন

আরও পড়ুনঃ  শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, আলোচনা করেন ইউএনও ফারজানা ইয়াসমিন
Tag :
জনপ্রিয় নিউজ

সাঁওতাল শিশুদের বিদ্যালয়ে ভর্তি না করার অভিযোগ

বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সময়: ০৬:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

মোঃ আবদুল্লাহ,বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী খোরশেদ আলম বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বুড়িচং প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”

সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”

অতিথির বক্তব্যে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।”

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান। তারা বলেন, শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মো. নুরুল হক মাস্টার এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন, রাকিবুল হাসান রনি, মো. মারুফ, মো. কিবরিয়া ও মো. মহিউদ্দিন

আরও পড়ুনঃ  জামালপুরে মাদারগঞ্জে বিএনপি নেতা নিজাম উদ্দিনকে হেয় করতে সাবেক স্ত্রীর 'মিথ্যা মামলা ও নাটক', মূল ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি