Dhaka ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০০টি বর্জ্য পৃথকীকরণ বিন দিলেন মেয়র ডা. শাহাদাত হোসেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেট ভেঙে দুই ছাত্রী গুরুতর আহত আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার!! কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ে লিজকৃত খাস জমি দখলের চেষ্টার অভিযোগ, অগ্নিসংযোগেরও দাবি বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র

  • Reporter Name
  • সময়: ১২:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১০ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

সাম্প্রতিক টানা রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়ক দ্রুত সংস্কার করে নাগরিক দুর্ভোগ কমানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ১০ লাখ গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং মিডিয়ান আইল্যান্ডের সুরক্ষা ব্যবস্থা আরও টেকসই করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) টাইগারপাসে চসিক কার্যালয়ে বৃষ্টি-পরবর্তী সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র এসব নির্দেশনা দেন।

সভায় প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কের সর্বশেষ অবস্থা ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় মেয়র বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন ওয়ার্ডের সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সংস্কারকাজে বিলম্ব করা যাবে না।

তিনি বলেন, সড়ক সংস্কারের পাশাপাশি নগরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতেও চসিক সমান গুরুত্ব দিচ্ছে। নগরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় কর্মকর্তারা জানান, নগরের বিভিন্ন সড়কের মিডিয়ান ও আইল্যান্ডে লাগানো গাছের সুরক্ষায় স্থাপিত রেলিং প্রায়ই চুরি হয়ে যাচ্ছে। এছাড়া পথচারীদের অসচেতনতা ও কিছু অসাধু ব্যক্তির কারণে অনেক গাছ নষ্ট হচ্ছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন, নগরের সৌন্দর্যবর্ধনে নেওয়া উদ্যোগগুলো টেকসই করতে হবে। এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে মিডিয়ান আইল্যান্ডের রেলিং সহজে চুরি করা না যায় এবং রোপণ করা গাছগুলো নিরাপদ থাকে।

প্রকৌশল বিভাগের কর্মকর্তারা লোহার পরিবর্তে ফেরোসিমেন্ট অথবা ফাইবার দিয়ে মিডিয়ান আইল্যান্ডের সুরক্ষা কাঠামো নির্মাণের প্রস্তাব দেন। এ বিষয়ে মেয়র আগ্রাবাদ এলাকায় এক কিলোমিটারজুড়ে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। পাশাপাশি ফেরোসিমেন্ট ও ফাইবারের কার্যকারিতা, স্থায়িত্ব এবং ব্যয় বিশ্লেষণ করে প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত মিডিয়ান আইল্যান্ডে একই প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  সাপাহারে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাবার ও গাছের চারা বিতরণ

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে মেয়র বলেন, বৃষ্টির পানির সঙ্গে পাহাড়ি মাটি, কাদা ও বিভিন্ন ধরনের বর্জ্য সড়কে জমে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করছে। দ্রুত এসব অপসারণ করে নগর পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে অতিরিক্ত ডাস্টবিন স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ সময় মেয়র ৫ হাজার বড় ও ৫ হাজার ছোট ডাস্টবিন সংগ্রহ করে পর্যায়ক্রমে নগরের বিভিন্ন এলাকায় স্থাপনের নির্দেশ দেন। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকি বাড়ানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, প্রতিটি বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেন ককশিট, পলিথিন, প্যাকেজিং সামগ্রীসহ কোনো ধরনের বর্জ্য সড়ক, নালা বা খালে না ফেলে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

সভায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছীতে জমি দখলের পায়তারা, প্রশাসনের হস্তক্ষেপ কামনায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র

সময়: ১২:২১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

সাম্প্রতিক টানা রেকর্ড বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম মহানগরের বিভিন্ন সড়ক দ্রুত সংস্কার করে নাগরিক দুর্ভোগ কমানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ১০ লাখ গাছ রোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং মিডিয়ান আইল্যান্ডের সুরক্ষা ব্যবস্থা আরও টেকসই করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

রোববার (১৯ জুলাই) টাইগারপাসে চসিক কার্যালয়ে বৃষ্টি-পরবর্তী সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা ও নগর উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং করণীয় বিষয়ে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মেয়র এসব নির্দেশনা দেন।

সভায় প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়কের সর্বশেষ অবস্থা ও সংস্কার পরিকল্পনা তুলে ধরেন। এ সময় মেয়র বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে নগরের বিভিন্ন ওয়ার্ডের সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সংস্কারকাজে বিলম্ব করা যাবে না।

তিনি বলেন, সড়ক সংস্কারের পাশাপাশি নগরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতেও চসিক সমান গুরুত্ব দিচ্ছে। নগরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলতে ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

সভায় কর্মকর্তারা জানান, নগরের বিভিন্ন সড়কের মিডিয়ান ও আইল্যান্ডে লাগানো গাছের সুরক্ষায় স্থাপিত রেলিং প্রায়ই চুরি হয়ে যাচ্ছে। এছাড়া পথচারীদের অসচেতনতা ও কিছু অসাধু ব্যক্তির কারণে অনেক গাছ নষ্ট হচ্ছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মেয়র বলেন, নগরের সৌন্দর্যবর্ধনে নেওয়া উদ্যোগগুলো টেকসই করতে হবে। এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে মিডিয়ান আইল্যান্ডের রেলিং সহজে চুরি করা না যায় এবং রোপণ করা গাছগুলো নিরাপদ থাকে।

প্রকৌশল বিভাগের কর্মকর্তারা লোহার পরিবর্তে ফেরোসিমেন্ট অথবা ফাইবার দিয়ে মিডিয়ান আইল্যান্ডের সুরক্ষা কাঠামো নির্মাণের প্রস্তাব দেন। এ বিষয়ে মেয়র আগ্রাবাদ এলাকায় এক কিলোমিটারজুড়ে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। পাশাপাশি ফেরোসিমেন্ট ও ফাইবারের কার্যকারিতা, স্থায়িত্ব এবং ব্যয় বিশ্লেষণ করে প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত মিডিয়ান আইল্যান্ডে একই প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ  ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব