Dhaka ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামন কামরুল অধিবেশনে বিভিন্ন সমস্যা তুলে ধরেন বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত শ্রীপুরে বিশেষ অভিযানে নারী মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার হাজার ইয়াবা ও গাঁজা ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন নরসিংদীর শিবপুরে নিরাপদ সড়ক চাই কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ বালিয়াকান্দিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির অভিযোগের জেরে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪ পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, সংসদে বিল পাস:  শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে ন্যাটোর বিশাল অস্ত্র চুক্তির ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন

  • Reporter Name
  • সময়: ১০:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ১০ Time View

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিলাই ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অন্যতম মৌলিক আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ কার্যক্রমে তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধনে ৮০ শতাংশ, মৃত্যু নিবন্ধনে ৮৮ শতাংশ এবং সার্বিক মূল্যায়নে ৮৩ শতাংশ সাফল্য অর্জন করে উপজেলার শীর্ষস্থান লাভ করে।

এ অর্জনের জন্য তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ সদস্য এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “তিলাই ইউনিয়ন পরিষদের এ অর্জন অত্যন্ত প্রশংসনীয়। এটি উপজেলার অন্যান্য ইউনিয়নের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের মাধ্যমে তিলাই ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে এবং এর মাধ্যমে উপজেলা ও জেলার সুনাম আরও বৃদ্ধি পাবে।”

আরও পড়ুনঃ  পর্যটন প্রতিমন্ত্রীকে জামালপুর গারো হিলস রানার্স কমিউনিটির টি-শার্ট উপহার
Tag :
জনপ্রিয় নিউজ

ভূরুঙ্গামারীতে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শীর্ষে তিলাই ইউনিয়ন

সময়: ১০:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

মোঃ রাহিমুল ইসলাম হৃদয়,
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে তিলাই ইউনিয়ন পরিষদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের অন্যতম মৌলিক আইনগত অধিকার এবং রাষ্ট্রীয় সেবা গ্রহণের গুরুত্বপূর্ণ ভিত্তি। এ কার্যক্রমে তিলাই ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধনে ৮০ শতাংশ, মৃত্যু নিবন্ধনে ৮৮ শতাংশ এবং সার্বিক মূল্যায়নে ৮৩ শতাংশ সাফল্য অর্জন করে উপজেলার শীর্ষস্থান লাভ করে।

এ অর্জনের জন্য তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, গ্রাম পুলিশ সদস্য এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সম্পৃক্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, “তিলাই ইউনিয়ন পরিষদের এ অর্জন অত্যন্ত প্রশংসনীয়। এটি উপজেলার অন্যান্য ইউনিয়নের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের মাধ্যমে তিলাই ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে এবং এর মাধ্যমে উপজেলা ও জেলার সুনাম আরও বৃদ্ধি পাবে।”

আরও পড়ুনঃ  নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত