Dhaka ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দিনাজপুর বীরগঞ্জে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জয়নাল গ্রেফতার রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে মানববন্ধন নরসিংদী পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কর্ম মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ, সম্মাননা ও সার্টিফিকেট বিতরন ঝিনাইদহে ৭০০ ফুটের সড়কে ৫০০ ফুটই কাদা: দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ চরম ভোগান্তিতে এলাকাবাসী নিউ আলিপুর থানা ও কেন্দ্র বাহিনী সহ – স্বরূপ বিশ্বাসের ফ্লাটে তল্লাশি নবীগঞ্জের এক প্রতারক ওসমানী নগরে গিয়ে  ডিপটিউবয়েল দেয়ার নামে ৫০ হাজার টাকা নিয়ে পলায়ন! থানায় অভিযান দায়ের মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত মরদেহ রংপুর সদর উপজেলা পাবলিক লাইব্রেরির উদ্বোধন আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

  • Reporter Name
  • সময়: ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • ২৪ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামের এক মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ‘স্বাধীন পরিবহন’-এর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।ঘটনার কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর এতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে মাদক ব্যবসা ও বিভিন্ন মামলায় ৪ নারী সহ ১৩ আসামি গ্রেপ্তার!!
Tag :
জনপ্রিয় নিউজ

ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে মেদুয়ারী ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল বাস

সময়: ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল হামিদ চৌধুরী (৭৫) নামের এক মোটরসাইকেল চালক পার্শ্ববর্তী সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ‘স্বাধীন পরিবহন’-এর একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তার একটি পা থেঁতলে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে।

এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির বিভিন্ন অংশ পুড়ে যায়।ঘটনার কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।স্বাধীন পরিবহনের কাউন্টার ম্যানেজার সফি জানান, যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি দুর্ঘটনার শিকার হওয়ার পর এতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

আরও পড়ুনঃ  ঝালকাঠির রাজাপুরে আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজের সড়ক বেহাল, সংস্কারের দাবি